দিনাজপুরের খানসামায় বঙ্গবন্ধু মুজিব ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং খানসামা ডিগ্রী কলেজে চারতলা আইসিটি অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে খানসামা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিকে মানসপটে চির অম্লান করে রাখার জন্য মুজিব বর্ষ-২০২০কে সামনে রেখে উপজেলা পরিষদের সাড়ে ৬ লক্ষ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু ম্যুরালের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এরপর খানসামা ডিগ্রী কলেজে ২ কোটি ২৮ লক্ষ ৪৮ হাজার ১৪৭ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট আইসিটি অ্যাকাডেমিক ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
শেষে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি খানসামা ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরী পরিদর্শন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
খানসামা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, থানা ইনচার্জ কর্মকর্তা আঃ মতিন প্রধান, ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, সাজেদুল হক সাজু, হাফিজ সরকার, আ স ম আতাউর রহমান প্রমুখ।