‘‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’’ এ অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে শনিবার দিনাজপুরের পার্বতীপুর মডেল থানায় ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি ব্যক্তিদের সেবা সহায়তা প্রদানের জন্য ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধন করা হয়। বেলা ২টায় এ সার্ভিস ডেস্কের উদ্বোধন করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন (পিপিএম-বিপিএম)। এ সময় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেল) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পার্বতীপুর মডেল থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সোহেল রানা, সেকেন্ড কর্মকর্তা বিধান চন্দ্র বর্মনসহ থানার সকল কর্মকর্তা ও কর্তব্যরত পুলিশ কনষ্টেবলরা ছাড়াও স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ ডেক্স চালুর ফলে এখন থেকে থানায় আগত ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি ব্যক্তিরা সহজে তাদের প্রয়োজনীয় সেবা পাবেন বলে জেলা পুলিশ সুপার তার বক্তব্যে উল্লেখ করেন।