‘অসাবধানতা অগ্নিকান্ডের মূল কারণ, একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের অপারেশনাল কার্যক্রম চালু করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১২টার দিকে ফায়ার ষ্টেশন চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপসহকারি পরিচালক একেএম মুরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি ইমাজ উদ্দিন প্রামানিক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ইউএনও আবদুল হালিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর উপপরিচালক (ভারপ্রাপ্ত) আবদুর রশিদ, মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, সহপ্রচার সম্পাদক শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস নওগাঁর লিডার মতিউর রহমান, মান্দা ষ্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিডার সাইফুল ইসলাম প্রমুখ।