দিনাজপুরের হিলিতে গাাঁজা সেবন ও বিক্রির অভিযোগে এক নারী ও যুবককে বিনাশ্রম সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বার্হী ম্যাজিষ্টেট রাফিউল আলম গতকাল সন্ধ্যায় হাকিমপুর থানা পুলিশ কতৃক আটককৃত ২ জনকে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি মধ্য বাসুদেবপুর গ্রামের আরমানের স্ত্রী বেগম (৩৫) কে গাঁজা বিুিক্রর অপরাধে ২ মাস বিনাশ্রম সাজা ও ১শ টাকা জরিমানা এবং বেগমের বাড়িতে গাঁজা সেবনের সময় আটক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের ইসরাফিলের ছেলে আখেরুল ইসলাম (৩০) কে ১ মাসের বিনাশ্রম সাজা ও ১শ টাকা জরিমানা করা হয়েছে।
হাকিমপুর থানার কর্মকর্তা ইনর্জাজ আবদুর রাজ্জাক আকন্দ জানান, বেগম তার বাড়িতে গাঁজা বিক্রির পাশাপাশি গাঁজা সেবনের আসর বসিয়ে দীর্ঘদিন থেকে ব্যবসা চালিয়ে আসছিলো।