পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ডিগ্রী কলেজ মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুরু হয়েছে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা। ছাইকোলা পল্লী উন্নয়ন সাহিত্য পরিষদ এই বই মেলার আয়োজক। শুক্রবার সকালে বইমেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার। সাহিত্য পরিষদের সভাপতি কামরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত বইমেলার উেেদ্বাধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন সরকার,কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। বইমেলায় ১০টি স্টল বসেছে। মেলায় সাহিত্য প্রেমীরা ভীড় করছেন। রোববার মেলা শেষ হবে।