পাবনার চাটমোহরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠণ বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিলো শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন,জাতীয় পতাকা অর্ধনমিতকরণ,কালো পতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারণ,বিভিন্ন প্রতিযোগিতা,দোয়া মাহফিল,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১২.০১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,চাটমোহর পৌরসভা,পুলিশ প্রশাসন,স্বাস্থ্য কমপ্লেক্স,পল্লী বিদ্যুৎ সমিতি,আওয়ামী লীগ,বিএনপি,ববসায়ী সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করে।
চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র-ছাত্রীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।