দিনাজপুরের বীরগঞ্জে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২০।
দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃআমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ওসি সাকিলা পারভিনের নেতৃত্বে বীরগঞ্জ থানা, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার নেতৃত্বে বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ।পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
সকালে প্রভাত ফেরি শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এম পি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম প্রমূখ।
এর পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, শ্রুতিলিখন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।