মহান ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এসময় পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারন সম্পাদক গোলাম ফারুক অভিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও দোয়া পাঠ করেন পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপিসহ অন্যন্যা নেতৃবৃন্দ।