নাটোরের সিংড়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সিংড়া উপজেলা, পৌর বিএনপি। শুক্রবার সকাল ৮টায় ভাষা শহীদদের স্মরণে সিংড়া কোর্ট মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে থানা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন, শারফুল ইসলাম বুলবুল, সদস্য সচিব দাউদার মাহমুদ, শহর বিএনপির আহবায়ক অ্যাড. আলী আজগর খান, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন, মহিদুল ইসলাম, সদস্য সচিব তায়েজুল ইসলাম, সাবেক ভিপি শামীম হোসেন প্রমূখ।