বড়াইগ্রামের বনপাড়া এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারী) সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। অধ্যক্ষ গৌরপদ ম-লের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রমজান আলী আকন্দ, ইউএনও আনোয়ার পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর রউফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম রেজাউল হক বক্তব্য রাখেন। পরে স্থানীয় এবং অতিথি শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।