পাবনার চাটমোহরে গতকাল বৃহস্পতিবার কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা আফসার আলী মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মসীহ,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ। স্বাস্থ্য ক্যাম্পে কর্মজীবি মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ব্যবস্থাপত্র দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারজানা আকতার ও ডাঃ নিলুফা ইয়াসমিন।