বিরলের ১২৮ নং ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা-২০২০ এ প্রাথমিক স্তরে উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করেছে। বিদ্যালয়টি তৃতীয়বারের ন্যায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখায় শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয় পরিচালনা কমিটিসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
মোঃ তাজ আল মিনার রকেট প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয়ে যোগদানের পর প্রাণপণ চেষ্টা ও উৎসাহ যুগিয়ে শিক্ষার মান উন্নয়নে সি গ্রেড থেকে বিদ্যালয়টিকে এ গ্রেডে রূপান্তরিত করেন। উল্লেখ্য, উপজেলা পর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-২০১৮ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বিদ্যালয়টির পরিবেশ উপজেলার অন্যান্য বিদ্যালয় থেকে ভিন্ন মাত্রায় রূপায়ন করে একটি আকর্ষণীয় বাহ্যিক পরিবেশে রূপান্তর করেছেন।
প্রধান শিক্ষক মোঃ তাজ আল মিনার রকেট জানান, উপজেলার মধ্যে একমাত্র এ বিদ্যালয়েই সান্ধ্যকালীন পাঠদানের ব্যবস্থা রয়েছে। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়ে এলাকায় সুনাম অর্জন করেছে।
বিদ্যালয়ের অভূতপূর্ব সাফল্যে বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি শেখ আবদুর রশিদ তোতা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।