বগুড়ায় আবারো প্রকাশ্যে দিবালোকে সিনেমাষ্টাইলে বাস থেকে নামিয়ে নিয়ে আপেল (৩২)নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই সময়ে সাথে তার বড় ভাই বিএনপি কর্মী আল মামুন(৪০)কে কুপিয়ে তার কব্জি কেটে নেয়া হয়েছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ স্পষ্ট নয়।
নৃশংস এই ঘটনাটি ঘটেছে ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে বগুড়া সদর এলাকার বগুড়া রংপুর মহাসড়কের চন্ডিহারা মাঝিপাড়া গ্রামের (খুলাকাতিমোড়) খুলাকাতি পাকুড় তলা নামক স্থানে।
নিহত আপেল (৩০)ও আহত আল মামুন (৪০) বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের আবদুল মান্নান ওরফে মান্নার ছেলে।তারা উভয়ের বিএনপির সক্রিয় কর্মী এবং নেতা।
হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা না গেলেও আধিপত্য বিস্তার ও স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও বিএনপি কর্মী সনি হত্যার জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।এলাকাবাসী জানান এই কোন্দলকে কেন্দ্র করে এলাকায় একাধিক হত্যাকান্ড সংঘটিত হয়। পঙ্গুত্বর বরন করে এলাকার অনেকে।
প্রত্যক্ষদর্শী ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গুরু ছাগলের ব্যবসায়ী আপেল ও তার বড় ভাই মামুন দুই ভাই এক সাথে পশু কেনার জন্য রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে চন্ডিহারা বন্দরের আগে চন্ডিহারা মাঝিপাড়া গ্রামের (খুলাকাতিমোড়) খুলাকাতি পাকুড় তলা নামক স্থানে তাদের বাসটি পৌছলে গোকুল ইউনিয়ন বিএনপি দলীয় নেতা মিজানুর রহমান ও তার ৮/৯ জন সহযোগীরা বাসটি থামায়। এরপর তারা প্রকাশ্য সিনেমা ষ্টাইলে শত শত মানুষের সামনে বাসের ভেতর থেকে দুই ভাইকে টেনে হেঁচড়ে নামিয়ে নেয়।
এসময় তাদেরকে বগুড়া রংপুর মহাসড়কের পার্শ্বে একটি লিচু বাগানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে কুঁপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই আপেল মারা যায় এবং মামুনের শরীরে বিভিন্নস্থানে জখম করা হয়। এ সময় তার একটি হাতের কব্জি কেটে নেয় হামলাকারীরা। পরে তাদের মৃত ভেবে সেখানেই ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় মামুনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে বিএনপি ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ বগুড়ার গকুল এলাকার বিএনপি দলের অভ্যান্তরীন কোন্দল চলে আসছিল।
যে, কারণে বিগত ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি গোকুল হল বন্দরে বিএনপি নেতা মিজানের সহযোগী সনি খুন হয়। ওই সনি হত্যা মামলার আসামি মামুন। এরপর থেকে স্থানীয় মিজান গ্রুপের সাথে তাদের দন্দ একরকম প্রকাশ্য রুপ নেয়।
সূত্র জানায়, গত বছরের ২১ অক্টোবর মামুন আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে শহরের আটাপড়া এলাকায় তাকে অটোরিকশা থেকে নামিয়ে নেয়ার চেষ্টা করে মিজান ও তার সহযোগীরা।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদšন্ত) রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করলেও হত্যাকান্ডের প্রকৃত কারণ জানাতে পারেননি। এ সংবাদ লেখা পর্যন্ত ঊর্ধ্বতন পুরিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছিল।