জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন- বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন হতে চলেছে। সরকারের একান্ত প্রচেষ্টা আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, একাগ্রতা, নিষ্ঠা,কর্তব্যপরায়ণতা, দেশের ও দেশের মানুষের প্রতি ভালবাসা, বিচক্ষণতার কারণে এটি করা সম্ভব হয়েছে।
গতকাল ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা চত্ত্বরে দিনাজপুর জেলা পরিষদের বাস্তবায়নে ১ কোটি ৯৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ডাকবাংলোর দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে অভূতপুর্ব উন্নয়ন সাধন করে চলেছেন। তাঁর নেতৃত্বে দেশ এখন বিশ্বে ব্যাপক পরিচিতি পেয়েছে। সকাল ১০ টায় উপজেলার গছাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭১ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করেছিলেন। তার নেতৃত্বেই শিক্ষাক্ষেত্রে জাগরণ সৃষ্টি হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) মোঃ মেজবাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আয়ুবর রহমান শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার(ক্লাষ্টার) মেনহাজুল ইসলাম প্রমূখ।
এছাড়াও প্রধান অতিথি উপজেলার কাঁকড়া নদীর নব-নির্মিত সেতু পরিদর্শন করেন। ওই সকল অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।