বগুড়ার নন্দীগ্রামে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ওয়ার্ড সম্মেলন শুরু হয়েছে। উপজেলা আওয়ামী লীগ দীর্ঘ ৮ বছর পর গতি ফিরে পেয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে বুড়ইল ইউনিয়নে ও সদর ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়।
বুড়ইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আনিছুর রহমান, আ.লীগ নেতা শফি উদ্দিন, আজিজুর রহমান, স্বপন চন্দ্র, মুকুল হোসেন, মুক্তারিন সরকার, শামিম শেখ, আফজাল হোসেন, মুক্তার হোসেন, কালিপদ রায়, আনিছুর রহমান প্রমূখ। এদিকে প্রতিটি ওয়ার্ড সম্মেলনে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে গণতান্ত্রিক পন্থায় কমিটি গঠন করা হচ্ছে।