বগুড়ায় ডিজিট্যাল নিরাপত্তা আইনে জোবায়েদুর রহমান ওরফে গামা (৪০)নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার সকালে তাকে শহর থেকে গ্রেপ্তার করা হয়।
জোবায়দুর রহমান গামা গাবতলী উপজেলার বাগবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বাগবাড়ী তালুকদারপাড়া গ্রামের মৃত মোকলেছার রহমানের ছেলে। বর্তমানে তিনি শহরের কলোনি এলাকায় বস্ববাস করছিলেন।
বগুড়া সদর থানায় দায়ের করা মামলায় গাবতলী উপজেলার বাগবাড়ী তালুকদারপাড়া গ্রামের জিয়াউর রহমান টুটুল নামের এক ব্যাক্তির দায়ের করা অভিযোগ পর্নগ্রাফী আইনে গ্রহন করা হলেও পরে মামলাটি ডিজিট্যাল নিরাপত্তা আইনে নথি ভুক্ত করে বগুড়া সদর থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর অভিযোগ যাচাইবাছাই করা হচ্ছে।
এদিকে আটক জোবায়দুর রহমান গামা দাবী করেন ষড়যন্ত্রমূলক ভাবে তাকে ফাঁসানো হয়েছে। তিনি মনে করেন সুষ্ট এবং নিরপেক্ষ তদন্ত হলে সত্য ঘটনা প্রকাশ পাবে।