বুধবার সকাল ৮ টায় বগুড়ার-নওগাঁ মহাসড়কের সান্তাহার পৌর শহরের পৌঁওতা রেলগেট থেকে ৪৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে টাউন ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নওগাঁ সদর উপজেলার শেখপুরা গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী নার্গিস বেগম (২২) ও জয়পুরহাটের পাঁচবিবির রায়পুর গ্রামের জাকের আলীর ছেলে আবু তৈয়ব (২২)।
সান্তাহার টাউন ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ পৌঁওতা রেলগেটে সকাল সাড়ে ৮ টায় তাদের অটো চার্জার থামিয়ে ব্যাগ তল্লাশি করে। এ সময় ব্যাগের ভিতর থেকে ৪৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত ওই দুই মাদক ব্যবসায়ী থানা পুলিশ আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।