বে-সরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা বুধবার দুপুরে শহরের আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি শাহ্ মো. আক্কাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারন সম্পাদক মো. আবদুস সালাম মন্ডল, মো. মুজাফফর হোসেন, মুহাম্মদ জয়নুল আবেদীন, মো. ইসহাক মন্ডল, মমিন আলী, আবদুল আউয়াল মিঞা, আবু জাফর শেখ প্রমুখ।
সাধারণ সভায় সমিতির সাধারণ সম্পাদক মো. শফি উদ্দীন মোল্যা বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন। সাধারণ সভায়র জেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।