সাতক্ষীরায় কলারোয়া থানা পুলিশের অভিযানে ১০ বোতল ফেসিডিলসহ রাজু বিশ্বাস (৩০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে উপজেলার বড়ালি গ্রামের মৃত তমেজ উদ্দীন ওরফে কালুর ছেলে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই রুবেল হোসেন, এএসআই রবিউল ইসলাম, এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সোমবার রাতে সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালি গ্রামের সানা বাড়ির পার্শ্ববর্তী রাস্তা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। থানার কর্মকর্তা ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজুকে আটক করা হয়। আটককৃতকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।