একমাত্র শিশু পুত্রের হাত চিকিৎসক কর্তৃক পঙ্গু করে দেয়ার অভিযোগ এনে বগুড়া প্রেসক্লাবে এক অসহায় মাতা সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি মামলা তুলে নেয়ার হুমকির বিষয়ে প্রশাসনের সহায়তা কামনা করেছেন। শহরের পুরান বগুড়া এলাকার মমিনুর রহমানের স্ত্রী ও বগুড়া রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এর সত্বাধিকারী ফজিলাতুন নেসা ফৌজিয়া মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দাবি করেন, তিনি সু বিচার না পেয়ে আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে বিভিন্নভাবে মামলা প্রত্যাহারের জন্য হুমকি ও ভয়ভিতি প্রদর্শন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি বগুড়া শহরের একটি প্রাইভেট হাসপাতালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার আব্দুল্লাহ আল মুতী সুবন ৩ বছরের একমাত্র শিশু পুত্র ফাহিম মুবাশশির এর হাতের ভাঙ্গা হাড় অপারেশন করতে গিয়ে একটি হাতের ২ টি ভ্যান কেটে ফেলেন। এতে তার দু'টি আঙুল পঙ্গু হয়ে যায়। এ ঘটনায় ডাক্তার আব্দুল্লাহ আল মুতী সুবর্নসহ সংশ্লিষ্ট ৪জনের বিরুদ্ধে আদালতে মামলা কথা জানান তিনি। তিনি নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বলে, এরপর থেকে মামলা তুলে নিতে আসামিরা আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকী দিচ্ছে।
আদালত আগামী ২৭ ফেব্রয়ারী আসামীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু আসামিরা আদালতে জবাব না দিয়ে আমাকে অব্যাহত ভাবে হৃমকি দিয়ে যাচ্ছে। এ ডাক্তারের উপযুক্ত বিচার দাবী করে সকলের সহার্য্য সহযোগিতা কামনা করা হয়।