বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি, আ.লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি’র বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন। নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন কর্তৃক দায়েরকৃত মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিহিত করে মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরে মিছিল শেষে ষ্টেশন রোডস্থ সংগঠন কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আবদুল লতিফ মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রমিকনেতা আবদুল মান্নান মন্ডল, কামরুল মোর্শেদ আপেল, দেলোয়ার হোসেন, আলাল উদ্দিন, আনোয়ার হোসেন রানা, লেবু মিয়া, আবদুল গফুর, মিঠু মিয়া মন্ডল, শফিকুল ইসলাম শফিক, লুৎফর রহমান, শমসের আলী, মাহবুবুর রহমান মানিক, শফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, আনিছার রহমান, জহুরুল ইসলাম, আবদুল মান্নান শামীম, ইউনুছ আলী লয়া, শহিদুল ইসলাম বাদল, তোফায়েল আহম্মেদ জয়, আতিকুর রহমান মিলন, গাজিউল ইসলাম প্রাং, সারোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা ৭ দিনের মধ্যে শাজাহান খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবী জানান। নইলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারী দেয়া হয়।