সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা ও দায়িত্ব অবহেলার কারণে বগুড়ার ধুনটে আবারও ব্রিজ ভেঙ্গে বালু বোঝাই ট্রাক খাদের পানিতে তলিয়ে গেছে। এতে আহত হয়েছেন চালক ও হেলপার সহ ৩জন। আহতদের উদ্ধার করে বগুড়া ও শেরপুর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া নামকস্থানে স্টিলের বেইলী ব্রিজ ভেঙ্গে এঘটনা ঘটে। এতে বগুড়া ও সিরাজগঞ্জ সহ ১৫টি গুরুত্বপূর্ন সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে লাখো মানুষকে দূর্ভোগে পড়তে হচ্ছে।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদেহীতার অভাব কর্তব্য পালনে াবহেলা এবং পরিশেষে সেচ্ছাচারিতার কারণে ব্রিজটি মেরামতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ১৯৯০ইং সালের দিকে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় গাড়ামারা খালের উপর সড়ক ও জনপথ বিভাগ ৬২ মিটার দৈর্ঘ্য স্টিলের বেইলী ব্রিজ নির্মাণ করে। ব্রিজটির উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ভারী যানবহন চলাচলের কারণে ক্রমস্ব ব্রিজটি দুর্বল হয়ে পড়ে।
২০১৩ সালের ১৬ নভেম্বর পাথর বোঝাই একটি ট্রাক পারাপরের সময় ব্রিজটির পশ্চিম অংশ ভেঙ্গে খালের পানিতে পড়ে যায়। পরে পুরানো সরঞ্জাম ব্যবহার করে ব্রিজটি যানবাহন চলাচলের উপযোগী করে ভারী যানবাহন চলাচল বন্ধে সাইন বোর্ড ঝুলিয়ে দেয় বগুড়া সড়ক ও জনপথ (সহজ) বিভাগ। এরপরও ২০১৪ ও ২০১৬ সালে আরো দু’দফা ব্রিজটির পাটাতন ভেঙ্গে পড়ে এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সর্বশেষ গতকাল ১৮ ফেব্রুয়ারী(মঙ্গলবার) দুপুরের দিকে গোসাইবাড়ী থেকে অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাক শেরপুরের দিকে যাওয়ার পথে ধুনটের মাঠপাড়া ব্রিজটির উঠলে ব্রিজের পূর্ব অংশ আবারও সমপূর্ন ভাবে যায়। এতে করে ট্রাক সহ ব্রিজটি খাদের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ট্রাকের ভিতর থেকে চালক ও হেলপার সহ ৩ জনকে উদ্ধার করে শেরপুর ও বগুড়ার হাসপাতালে প্রেরন করে।
মাঠপাড়া গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মজনু মন্ডল, গাড়ী চালক ফরহাদ হোসেন ও পথচারী আবুল হোসেন বলেন, মাঠপাড়া গাড়ামারা খালের বেইলী ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সিরাজগঞ্জ ও পুর্ব বগুড়ার জনসাধারনের চলাচলের একমাত্র এই সাড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চালাচল করতো এবং বিভিন্ন পরিবহনে পন্য আনা নেওয়া করা হতো। তাই এই ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় সিরাজগঞ্জ, কাজিপুর, ধুনটের মথুরাপুর, সোনাহাটা, গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ী সহ ১৫টি সড়কে যানবাহান চলাচল বন্ধ হয়ে গেছে।
এতে ধুনট সহ পাশ্ববর্তী কাজিপুর ও সিরাজগঞ্জ সহ বিভিন্ন উপজেলার লাখো মানুষকে দূর্ভোগে পড়তে হয়েছে। স্থানীয় গনমাধ্যম কর্মী এবং এলাকাবাসী অভিযোগ করেন,র্ ব্রিজটির ঝুঁকিপূণ অবকাঠামো নিয়ে বিভিন্ন সময়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হলেও টনক নড়েনি বগুড়াসড়ক ও জনপথ কর্তৃপক্ষের।
এবিষয়ে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিজেদের দায়িত্বহীনতার কথা চেপে গিয়ে উল্টো ট্রাক চালকের বিরুদ্ধে ৫০হাজার টাকা মামলা দায়েরের হুমকী দিয়ে বলেন ,ঘটানর সংবাদ পেয়ে সরেজমিনে ভাঙ্গা ব্রিজটি পরিদর্শন করেছেন তিনি। তবে তিনি স্বিকার করেন অনেক বছর আগে থেকেই স্টিলের বেইলী ব্রিজের ট্রামজাম ও স্টিল টেকিং সহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ বন্ধ রয়েছে। একারনে স্টিলের ব্রিজগুলো জোড়াতালি দিয়ে মেরামত করা হচ্ছে। তিনি ওই ষ্টিল ব্রিজের স্থলে আরসিসি গার্ডার ব্রিজ সেতু নির্মাণের কথা হচ্ছে বলে জানান।