জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালিন আলফা ইনস্যুরেন্স কোম্পানীর কার্যক্রমে অংশগ্রহণ করেন। মুজিব বর্ষের প্রাক্কালে বঙ্গবন্ধুর স্মরণে ঐতিহাসিক এ দিনটিকে জাতীয় জীবন বীমা দিবস হিসেবে পালনের সিন্ধান্ত নিয়েছে সরকার। পার্বতীপুর উপজেলায় জাতীয় বীমা দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এখানে কর্মরত সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীসহ বিভিন্ন বীমা প্রতিষ্ঠান ইতোমধ্যে বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে, বীমা মেলা, বীমা সম্পর্কিত সভা, সেমিনার, শোভাযাত্রা, বীমা পরিশোধ কার্যক্রম ইত্যাদি। যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে বীমা কার্যক্রমের বিস্তৃতি ঘটানো যায়।
তারই প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাহনাজ মিথুন মুন্নীর হাতে কোম্পানীর বিভিন্ন উপহার সামগ্রী ও ১ মার্চ জাতীয় জীবন বীমা দিবস পালনের কর্ম-পরিকল্পনার একটি কপি তুলে দেয়া হয়। এ সময় কোম্পানীর পার্বতীপুর উপজেলা শাখার আঞ্চলিক সমন্বয়ক মোঃ ফিরোজ সরদার সাজু ছাড়াও দিনাজপুর জেলা সমন্বয়ক মোছাঃ খুশিয়ারা পারভীন উপস্থিত ছিলেন।