দিনাজপুরের বীরগঞ্জে পুনরায় কন্যাসন্তান হওয়া পাসন্ড মা তার নবজাতক কন্যা সন্তানকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে অভিযোগ নবজাতকের পিতার।
এই হৃদয় বিতারক মূমর্ষ ঘটনাটি ঘটেছে বীরগঞ্জ উপজেলা ৩নং শতগ্রাম ইউনিয়নের নহাইল গ্রামে। নবজাতক সন্তানের পিতা আবদুর রশিদ সাংবাদিকদের জানান, তার পাসন্ড স্ত্রী উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের খড়িকাদাম গ্রামের মোহাম্মদপুর সুলতানের কন্যা মোছাঃ কহিনুর বেগম (২৫) এর সাথে ৫ বছর পূর্বে বিবাহ হয়। বিয়ের পর কহিনুরের গর্ভে আমার প্রথম অরষজাত কন্যাসন্তান রিয়াম মনি জন্ম নেন। বর্তমানের তার প্রথম কন্যার বয়স (২বছর)। পরবর্তীতে আমার স্ত্রী অর্থ্যাৎ পুনরায় অন্ত:সত্বা হলে গত ১৭/২/২০২০ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে একটি নবজাতক কন্যাসন্তান প্রসব হয়। কিন্তু সেই কন্যাসন্তান হওয়াই অভিশাপ। আমি বাজারে খরচ করতে আসলে সুযোগ বুঝে তার স্ত্রী কহিনুর বেগম নবজাতক কন্যা সন্তানকে হত্যা করে পার্শ্ববর্তী ধনীরের পুকুরে ভাসিয়ে দেয়। আমি বাড়িতে ফিরে আমার স্ত্রী ও নবজাতক কে অনেক খোঁজাখুজি করে রাত ৯টায় ধনীরের পুকুরে নবজাতকের লাশ ভাসতে দেখে বীরগঞ্জ থানা সংবাদ দেই। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো: আবদুল ওয়ারেস এর নেতৃত্বে ওসি তদন্ত নবী হোসেন খান,এস,আই নিমাই কুমার রায়সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করেন এবং নবজাতকের মাকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পুলিশ পাহারায় ভর্তি করা হয়েছে।
এঘটনায় নবজাতকের পিতা আবদুর রশিদ বাদী হয়ে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ৩০২ ধারায় তার স্ত্রীর বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং ০৫ তারিখ ১৮/২/২০২০ এ ব্যাপারে বীরগঞ্জ থানার এস আই নিমাই কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলাটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।