গাঁজা সেবনরত অবস্থায় শ্যামনগর থানা পুলিশ রিপন তরপদার ও আবিছুজ্জামান উৎস নামের দুই কিশোরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত এগারটার দিকে শ্যামনগর উপজেলার সিরাজপুর কালামের কালভার্ট নামীয় এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
এসময় তাদের তল্লাশী করে একশ গ্রাম সমপরিমান গাঁজা উদ্ধার করা হয়। দুই কিশোর যথাক্রমে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ধাপুয়ারচক গ্রামের মনসুর তরফদার ও চালতেঘাটা গ্রামের আবদুস সামাদের ছেলে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) ইয়াছিন আলম জানায় গাঁজাসহ আটক দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।