বগুড়ার নন্দীগ্রামে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ভ্যাকু মেশিন চালকের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন আখতার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামে ফসলি জমি নষ্ট করে পুকুর খননের কাজ ব্যবহার করা হয় একটি ভ্যাকু মেশিন। এ সময় ওই পুকুর খনন কাজে ব্যবহ্নত ভ্যাকু মেশিন চালক সোহেল রানাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন আখতার বলেন, ফসলি জমিতে পুকুর খননের কোনো অনুমতি নেই। তাই তাকে আইনের আওতায় এনে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।