বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ ফেব্রুয়ারি রোববার রাতে ঢাকা বাসষ্ট্যান্ড এলাকা থেকে ৩৪ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ বাবু (৩০) নামেক একজনকে আটক করেছে থানা পুলিশ।
শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আতোয়ার রহমান জানান, ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে ইলেক্ট্রিশিয়ান বাবু মিয়া(২৮) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় একটি ম্যাচ ভাড়া করে মাদক ব্যাবসা করে আসছিল। ১৬ ফেব্রুয়ারি রোববার রাত ১১ টার দিকে মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে হানিফ এন্টারপ্রাইজ (ঢাকা মোট্টো ব ১৪-৭০৭৩) কোচে দিনাজপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে শেরপুরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় কোচটি থামিয়ে বাবু মিয়াকে আটক করা হয় এবং ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আটককৃত বাবু মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ ছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।