দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল বিষয়ক সচেতনতামূল সভা অনুষ্ঠিত হয়েছে।
‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১১টায় কলেজের হলরুমে আয়োজিত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান।
কলেজের বিএম শাখার বাংলা বিভাগের প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুতের সঞ্চালনায় আয়োজিত শিক্ষার্থীদের সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিষ বিন হাছান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুল হাসান ও কলেজের উপাধ্যক্ষ শাহ মো. আবদুল কুদ্দুস। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা পত্রিকার সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, থানার উপপরিদর্শক (এসআই) কমল কিশোর ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একইদিন দুপুর ১২টায় উপজেলার চাঁদপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একই প্রতিপাদ্যের ওপর সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আলমের সভাপতিত্বে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিষ বিন হাছান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুল হাসান ও উপপরিদর্শক (এসআই) কমল কিশোর ঘোষ।