গতকাল রোববার (১৬ ফেব্রয়ারী) দিনাজপুর শহরস্থ মুন্সিপাড়া নাজমা রহিম ফাউন্ডেশনে দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, অবিলম্বে কেন্দ্রীয়বাস টার্মিনালকে একটি আধুনিক মডেল বাস টার্মিনাল হিসেবে গড়ে তোলা হবে।
মত বিনিময় সভায় দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এর নির্বাচিত সভাপতি ভবানী শংকর আগরওয়ালা ও সাধারন সম্পাদক মোঃ শাহেদ রিয়াজ পিম এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আহাসান উল্লাহ মুন্না, এম.এ খালেক, যুগ্ম সাধারন সম্পাদক কাজী গোলাম রব্বানী, দপ্তর সম্পাদক মোঃ জিল্লুর রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ গোলাম আজম, সাংগঠনিক সম্পাদক কাজী মোমিনুর রশিদ কচি, কোষাধ্যক্ষ সবল ঘোষ, সড়ক সম্পাদক শাহ্ মাসুদ কবির, সহ-সড়ক সম্পাদক এ.এফ.এম আশিকুর রহমান চৌধুরী, অভ্যন্তরিত হিসাব নিরীক্ষক অজয় কুমার আগরওয়ালা, যুগ্ম অভ্যন্তরিন হিসাব নিরীক্ষক মোঃ আরাফাত হোসেন, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, আহম্মদ শাহ, অভিনয় কুমার দত্ত, মোঃ শামী আজাদ, মোঃ হাফিজ উদ্দিন, মোঃ আবদুস সাত্তার প্রমুখ।