গতকাল দিনাজপুর শহরস্থ বাসুনিয়াপট্টি দলীয় কার্যালয়ে দিনাজপুর সদর উপজেলা ও দিনাজপুর শহর স্বেচ্ছাসেবকলীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সেবার মানসিকতা নিয়ে ভালো মানুষ হতে হবে। সমাজের মাদকাসক্ত মানুষদের ভালো করতে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের উদ্যোগী হতে হবে, তাদের অন্ধকার জগৎ থেকে আলোর পথে আনতে হবে। সুন্দর সমাজের জন্য মাদকমুক্ত ভালো মানুষ দরকার। মানুষ যখন ভালো হয়, তখন সমাজও সুন্দর হয়। সমাজ সুন্দর হলে, সুন্দর হয় দেশ। আমাদের সবার দায়িত্ব রয়েছে দেশকে সুন্দর রাখার। তিনি সমাজকে মাদকমুক্ত করতে, সমাজের সচেতন মানুষদের একত্র করার আহবান জানান স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দকে।
মত বিনিয়কালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নব-নির্বাচিত সভাপতি মোঃ আবদুস সালাম সরকার, সাধারন সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, দিনাজপুর শহর স্বেচ্ছাসেবকলীগের নব-নির্বাচিত সভাপতি রাকিবুল হাসান সবুজ ও সাধারন সম্পাদক মারুফ রাসেল প্রমুখ। এ সময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া জাকির, সাংগঠনিক সম্পাদক মোঃ তসলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।