শুভ কাজে সবার পাশে থাকার প্রত্যয় নিয়ে দিনাজপুরের বীরগঞ্জে শুভসংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার দুপুরে বীরগঞ্জ প্রতিদিন অনলাইন পত্রিকা অফিসে ১ টি সভার আয়োজন করা হয়। সভায় শুভসংঘের দিনাজপুর জেলা শাখার সভাপতি রাসেল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালের কণ্ঠ দিনাজপুর জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন,কালের কণ্ঠ বিরামপুর উপজেলার প্রতিনিধি মাহাবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক যুগান্ত পত্রিকার প্রতিনিধি আবদুর রাজ্জাক, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি হাসান জুয়েল, দৈনিক পত্রলাপ পত্রিকার উপজেলা প্রতিনিধি দশরথ রায় বাবুল, দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ তোফাজ্জল হোসেন।
পরে কালের কণ্ঠ দিনাজপুর জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন বীরগঞ্জ উপজেলা শাখার ২৮ সদস্য বিশিষ্ঠ নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে আরমান রাজুকে সভাপতি ও মনিরুল ইসলাম ও প্রদীপ রায় কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাব্বির হোসেন ও রিতা সেন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন ও আসমা উল-হুসনা পায়েল, সাংগঠনিক সম্পাদক অটল রায়, দপ্তর সম্পাদক ধনদেব রায়, প্রচার সম্পাদক মো.তোফাজ্জল হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক কোষাধ্যক্ষ সম্পাদক আকাশ রায়, প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন সাকিব, সমাজ কল্যাণ সম্পাদক শাহরিয়ার রহমান শুভ,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার সুবর্ণ, ক্রীড়া সম্পাদক স্বজন রায়, বির্তক সম্পাদক মো. ফরহাদ হোসেন, নারী বিষয়ক সম্পাদক জুঁই আক্তার, ইভেন্ট সম্পাদক নীলাঞ্জন রায়, সাহিত্য সম্পাদক মোছা. ফারহানা আক্তার লিমা, কার্যকরী সদস্য আনির্কা, মুন্নী, মুসলিমা, জৌতি,রোজিনা, আইরিন, মুস্তাকিম, মুন্নি, রাহাত, মোছাঃ জান্নাতুল ফেরদৌসি।