নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনার হাত ধরেই এদেশে ক্রীড়াঙ্গন বিশ^ দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল বিশ^ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলার ৩ কৃতিসন্তানের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে সেতাবগঞ্জ শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ভলিবল ও ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধনকালে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এসব কথা বলেন।
শনিবার বিকাল ৩টায় সেতাবগঞ্জ বড়মাঠ শেখ রাশেল মিনি ষ্টেডিয়ামে ওই খেলার উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
ভলিবল ও ক্রিকেট টুনামেন্টে বৃহত্তর দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার ১৬টি দল এ টূর্নামেন্টে অংশগ্রহণ করছে।
বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসান এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌর সভার মেয়র আবদুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবূ সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সম্পাদক অধ্যাপক এটিএম মামুন, টুনামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আশরাফ আলী তুহিন প্রমুখ।