কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা ফুটবল মাঠে দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে বিশেষ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নবযাত্রা প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ রিয়াজ উদ্দীন। হাজার হাজার এলাকাবাসীর উপস্থিতিতে ‘সাগর পাড়ের গল্প’ শিরোনামে মাঠ মহড়ায় অংশগ্রহণ করেন বিভিন্ন ওয়ার্ড দুর্যোগ ঝুঁকি হ্রাস কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আফছার উদ্দীন, আবু হানিফ, মনিরুজ্জামান মনি, ১ ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য রোজিনা পারভীন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃনাল কুমার মন্ডল, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমর চক্রবর্তী, শ্রীধরকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলাউদ্দীন, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহআলম ঢালী, নবযাত্রা প্রকল্পের বিষ্ণুপুর ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর আমাজাদ হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পূর্ণিমা বৈরাগী প্রমুখ।