শিক্ষার্থীদের উদ্দেশে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, প্রতিদিন কমপক্ষে একটি করে ভাল কাজ করবে। এতে আত্মার শান্তি পাওয়া যায়, তেমনি মনকে বড় করতে পারবে। শিক্ষার্থীরা ইঞ্জিনের মত। নিজে এগিয়ে মাথা উঁচু করে দাড়ালে চলবে না, সেইসাথে সমাজের পিছনে পড়াদের সাথে নিয়েও এগুতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, বিয়ে পাশের আগে বিয়ে না।
শনিবার সকালে দিনাজপুরের ঐতিহ্যবাহী ঈদগাহ বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে এ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড,ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল এসব কথা বলেন।
দিনাজপুরের ঐতিহ্যবাহী ঈদগাহ বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুলের শিক্ষার্থীরাসহ মায়েরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সভাপতি আলহাজ¦ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড,ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল।
আলোচনা শেষে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় শিক্ষা বিষয়ক বিভিন্ন সময়ে সংবাদ প্রচারে বাংলাদেশ প্রতিদিন’র দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম ও চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি বিপুল সরকার সানি এবং শিক্ষা বিষয়ক অবদানে স্বারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাদ্দেক হোসেনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
পুরস্কার বিতরন ও মা সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, স্থানীয় পৌর কাউন্সিলর সানোয়ার হোসেন সরকার, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যাপক আনোয়ারুল কাদির জুয়েল, শহীদ জমিরউদ্দিন গার্লস স্কুল এ- কলেজের অধ্যক্ষ আবদুল হামিদ, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুরের সাধারন সম্পাদক মাতলুবুল মামুন ও প্রধান শিক্ষক ফজলুর রহমান। এ সময় শংকরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মহারাজা গিরিজিনাথ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলমসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।