আশাশুনি আলিয়া মাদরাসা কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কেন্দ্রে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাদরাসা কেন্দ্রে ৬৪৮ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ৪২ জন অনুপস্থিত থাকায় ৬০৬ জন পরীক্ষা দিয়েছে। পরীক্ষার্থীদেরকে বিশেষ নজরদারিতে প্রতিদিন কেন্দ্রে ঢুকার হয়ে থাকে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে সকল সরকারি নিয়মনীতি প্রয়োগ করা হচ্ছে। কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন মাদরাসার সুপার মাওঃ আবুল হাসান। হল সুপার মাওঃ জাহাঙ্গীর আলম। উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রকিব। পরীক্ষা শুরুর পর থেকে এডিসি (রাজস্ব) এস এম মাহমুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বোর্ড প্রতিনিধিবৃন্দ কেন্দ্র পরিদর্শন করেছেন। মাদরাসা শিক্ষা বোর্ড খুলনা অঞ্চলের সহকারী পরিদর্শক নজরুল ইসলামও কেন্দ্রটি পরিদর্শন করেছেন।