দিনাজপুরের প্রায় প্রতিটি উপজেলায় চলতি ভ’ট্টা মৌসুমে ফসলের ক্ষেতে ফল আর্মি ওয়ার্ম নামে পোকার আবির্ভাব হয়েছে। এ কারণে কৃষি বিভাগ সতর্ক অবস্থান নেয়ার লক্ষ্যে ফসলের জমিতে লাল ও হলুদ ঢাকনি বিশিষ্ট সেক্স ফেরোমন ফাঁদ বসিয়েছে। ওই পোকার আক্রমণ যাতে মারাত্মক আকার ধারন করতে না পারে এজন্য এ সতর্ক অবস্থা গ্রহন করেছে প্রায় প্রতিটি উপজেলার কৃষি বিভাগ। সরোজমিনে খোঁজ নিলে, দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দোমাইল ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা ফাত্তাউজ্জামান ও জয়পুর ইউনিয়নের আলদাদপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল ইসলাম এ ব্যাপারে জানান, গত বছর দেশের ১৫টি জেলায় ওই পোকার আক্রমণ ঘটেছিল। এবারে দেশের সিরাজগঞ্জ,জামালপুর,মানিকগঞ্জ ও নীলফামারী জেলা এলাকায় ভ’ট্টা ফসলে ওই পোকার আক্রমণের শিকার হয়েছে। আমাদের নবাবগঞ্জ উপজেলা এলাকেতও এর আবির্ভাব হয়েছে। তবে মারাত্মক আকারে নয়। এই পোকা যাতে মারাত্মক ভাবে আক্রমণ না করতে পারে সে জন্য ফসলের জমিতে সেক্স ফেরোমিন ফাঁদ বসানোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দু’ধরনের সেক্স ফেরোমিন ফাঁদ ব্যবহার করা হচ্ছে। একটি ফাঁদের ঢাকনি হলুদ রংয়ের। এটি হচ্ছে পানি ছাড়া ফাঁদ অপরটি হচ্ছে লাল রংয়ের ঢাকনি বিশিষ্ট। যা পানি সহ ফাঁদ। এসব ফাঁদ ব্যবহার করে ফল পাওয়া যাচ্ছে। বসানো ফাঁদে পোকার নমুনা পাওয়া গেছে। কর্মকর্তারা আরও জানান, এ পোকা দ্রুত বিস্তার লাভ করতে পারে। এই পোকা ব্যাপক হারে ফসলে আক্রমণ করতে পারে। তথ্য দিয়ে জানান, গতবারে এ পোকার আক্রমণের ভারতে ২৫% ভাগ ভ’ট্টা ফসল নষ্ট হয়েছে। এ পোকার আক্রমণ রোধে প্রতিশোধক হিসাবে এসএনটিভি তরল কিটনাশক সহ ট্রেসার,সাকসেস,বেল্ট ও প্রোটেষ্ট জাতীয় কিটনাশক ব্যবহার করার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। উপর্যুক্ত তথ্য নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানালেন, এ পর্যন্ত (১৩ ফেব্রুয়ারী ) ভ’ট্টা ক্ষেত থেকে ১৮টি ফল আর্মি ওয়ার্ম পোকা ধরা পড়েছে। কৃষকদেরকে উপর্যুক্ত কীটনাশক ছাড়াও জমিতে সেচ দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। এখন পর্যন্ত উপজেলা এলাকায় ভ’ট্টা ফসলের অবস্থা ভাল রয়েছে। চলতি মৌসুমে উপজেলা এলাকায় ৫ হাজার ২৬০ হেক্টর জমিতে ভ’ট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধান করা হয়েছে।এ পর্যন্ত অর্জিত হয়েছে ৪ হাজার ৮৫০ হেক্টর এর পরিমাণ বাড়তে পারে