শনিবার বিকাল সাড়ে তিনটায় ফরিদপুরের মধুখালী পৌরসভার বাজার বাসস্টান্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে পৌরসভা কর্তৃক বর্ধিত কর আরোপ, পৌর টার্মিনাল, গাড়ি পার্কিং নির্ধারিত স্থানবিহীন অতিরিক্ত টোল আরোপের প্রতিবাদে মধুখালী বাজার বনিক সমবায় সমিতির আয়োজনে এক প্রতিবাদ সভা অুনুষ্ঠিত হয়। বাজার বনিক সমবায় সমিতির সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখের বাজার বনিক সমবায় সমিতির সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, বাংলাদেশ কৃষক সমিতির জেলা সভাপতি অ্যাড. মানিক মজুমদার, আওয়ামী লীগের পৌর সভাপতি আলহাজ¦ মোহাম্মাদ আলী মিয়া, এ্যাড. শরিফা ঠাকুর রিতা সহ মাহিদ্র, মাক্রোবাস, ট্রাক, অটো সহ ইঞ্জিন চালিত বিভিন্ন গাড়ীর মালিকগন বক্তব্য রাখেন।