শনিবার সকাল সাড়ে ১০টায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর কার্যালয়ে মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস-২০২০ পালনের প্রস্তুতিমুলক সভা এবং বিএফইউজে’র কাউন্সিলর নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন। সভার সঞ্চালনা করেন সাধারন সম্পাদক আতিউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য জি এম হিরু, সহ-সাধারণ সম্পাদক কোরবান আলী সোহেল, সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম আকাশ, অর্থ সম্পাদক বেলাল হোসেন রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ রহমান খোকন, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন, সাহিত্য সম্পাদক আনারুল হক, নির্বাহী সদস্য তাজুল ইসলাম, সাধারণ সদস্য সুবির চক্রবতী ছোটন ও জাহিদ হোসেন প্রমুখ। সভায় আগামী ২১ শে ফেব্রুয়ারি নিজ কার্যালয় হতে প্রভাত ফেরী সহকারে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পনে সকল সদস্যগণের উপস্থিতি নিশ্চিতকরণের সিদ্বান্ত গ্রহন করা হয় এবং বিএফইউজে'র দ্বি-বার্ষিক কাউন্সিলে কাউন্সিলর ও ডেলিগেট নিবার্চন করা হয়।