দিনাজপুরের চিরিরবন্দরে এসএমসি লিমিটেডের পক্ষ থেকে বেলতলী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ওরস্যালাইন ও জয়া স্যানিটারী ন্যাপকিন বিনামুল্যে বিতরণ করা হয়েছে।
গতকাল ১৫ ফেব্রুয়ারী শনিবার দুপুর ২ টায় স্যোসাল মার্কেটিং লিমিটেড (এসএমসি) এর সহযোগিতায় বেলতলী বালিকা উচ্চবিদ্যালয়ের আয়োজনে ৩১৫ জন শিক্ষার্থীদের মাঝে ওরস্যালাইন ও জয়া স্যানিটারী ন্যাপকিন বিনামুল্যে বিতরণ করা হয়। এ সময় কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ করেন স্যোসাল মার্কেটিং লিমিটেড এন্টারপ্রাইজ এর সেলস প্রমোশন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, দিনাজপুর জেলা সেলস কর্মকর্তা বিপ্লব কুমার। এ সময় প্রধান শিক্ষক মোরশেদ উল আলমসহ সকল শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।