দিনাজপুর জেলার পাবলিক প্রসিকিউটর (পিঃ পিঃ) অ্যাডভোকেট মোঃ রবিউল ইসলাম রবি কে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন অব্যাহত রেখেছেন। ১০ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর আইন ও বিচার বিভাগ, সলিসিটর অনুবিভাগ (জিপি/পিপি শাখা) এর একটি স্মারকে উপ-সলিসিটর (জিপি-পিপি) মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠি অনুযায়ী তাঁকে নিয়োগ দেওয়া হয়। ১২ ফেব্রুয়ারি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম ওই পত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পরে তিনিসহ নবনিযুক্ত অন্যান্য সকল আইনজীবিগণ ঐদিনই জেলা প্রশাসক কার্যালয়ের সম্মূখে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
এর আগে অ্যাডভোকেট মোঃ রবিউল ইসলাম রবি আওয়ামী আইনজীবী পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে আইন বিষষক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
গত ২০০৮ -২০১৩ পর্যন্ত সহকারী পাবলিক প্রসিকিউটর (এঃপিঃপিঃ) ও ২০১৪-২০২০ এর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিঃ পিঃপিঃ) হিসাবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি সেক্রেটারি হিসাবেও নির্বাচিত হয়ে সকল সদস্যের মন জয় করে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন।
ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্রলীগ ও পরে আওয়ামী যুবলীগ এবং বিরল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাথে জড়িত থেকে বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর গত ২০১২ খ্রিস্টাব্দে বিরল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক এবং ২০১৯ খ্রিস্টাব্দে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে চলছেন।
এছাড়াও তিনি দিনাজপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়ে দায়িত্বরত আছেন। বিরল পৌরসভা ও প্রবাসী কল্যাণ ব্যাংক দিনাজপুর শাখা’র আইন উপদেষ্টা হিসাবেও তিনি নিয়োজিত আছেন।
শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে চলছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী’র দিকনির্দেশনায় বিরল উপজেলাসহ দিনাজপুর জেলার উন্নয়নে সর্বদা নিয়োজিত থেকে তিনি আগামী দিনগুলো অতিবাহিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হক এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।