বিরলে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৭ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত সৈয়দপুর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের আপগ্রেডেশন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি জারী ও মাইকিং এর মাধ্যমে প্রচারণা করেছে। এছাড়াও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ পল্লী বিদ্যুতায়নের কর্মকা-ে সকলের সহযোগিতা কামনা করেছে।
বৃহষ্পতিবার এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (চঃদাঃ) মুহাম্মদ আবু নাসের।