বিরলে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ, সম্মান দুটোই পাই” শ্লোগানে সেমিনারে বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রতারণার হাত থেকে রক্ষা ও সরকারি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সরকার নির্ধারিত এজেন্সির মাধমে বিদেশ গমনে সহায়তার বিষয়গুলো আলোচনা করা হয়।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার এর সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম, ভাইস চেয়ারম্যান মাহামুদুল হাসান লিজা, প্রবাসী কল্যাণ ভ্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোল্লা আশিকুল হক শুভ্র, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রমূখ। অনুষ্ঠানে সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।