দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ মুজিববর্ষকে সামনে রেখে মাদক বিরোধীসহ বিভিন্ন অভিযানে গত ১ মাসে ১১৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম জানান, ওসি তদন্ত ইন্সপেক্টর মোঃ কামাল হোসেনের নের্তৃত্বে এসআই রাশেদুজ্জামান, এস আই সাইফুল ইসলাম, এস,আই মোজাফ্ফর হোসেন, এস আই হাবিব, এস আই ফারুকুজ্জামান, এস আই মোস্তাফিজুর রহমান, এ,এস,আই মঞ্জুরুল ইসলাম, এ,এস,আই আবুল হাসেম, এ,এস,আই রফিকুল ইসলাম, এ,এস,আই রাজা মিয়া, এ,এস,আই সামছুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী, মাদক সেবি, ওয়ারেন্ট ভুক্ত আসামি, পুলিশ আইন ৩৪ ধারা ও ১৫১ ধারাসহ মোট ১১৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। কর্মকর্তা ইনচার্জ আমিরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী ঘোষিত মুজিব বর্ষ কে সামনে রেখে মাদক, চোরাচালানি, অপরাধ, দুর্নীতি, ইভটির্জিং, বাল্য বিবাহ, জঙ্গী তৎপরতা প্রতিহত করতে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে। এসবের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।