তালা উপজেলার মহান্দী গ্রামের শেখ আবদুল আজিজের মানসিক প্রতিবন্ধী ছেলে আ. মান্নান (১৬) কে প্রায় তিন সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই প্রতিবন্ধী যুবক শুধুমাত্র আধো আধো ভাষায় আব্বা, মা, ভাবি ভাই, আয়শা, আছি ছাড়া অন্য কোননও কথা এমনকি নিজের নাম বলতে পারে না। অনেক খোঁজাখুজি করেও তাকে কোথাও খুঁজে না পেয়ে হতভাগ্য পিতা শেখ আবদুল আজিজ তালা থানায় একটি সাধারণ ডায়েরী (১০০৫/২০) করেছেন। মানসিক ভারসাম্যহীন ছেলেকে খুঁজে পেতে তার পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় ছুটে চলেছে।
আব্দুল আজিজ জানান, ২২ জানুয়ারী বিকাল আনুমানিক ৫ টার দিকে আমার ছেলে প্রতিবন্ধী আবদুল মান্নান (১৬) জাতপুর বাজারের দিকে যায় বলে লোকমুেেখ শোনা গেছে। এরপর থেকে সে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছেনা। ছেলেটির গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ফুট, মাথায় চুল ছোট এবং হারিয়ে যাবার দিনে তার পরনে কালো রংয়ের ট্রাউজার ও গায়ে শবুজ রংয়ের গেঞ্জি ছিলো। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৬৩-৭৭২৪২৪(পিতা) ও ০১৯৩৩-১৯০২৯০ (মামা) মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।