দিনাজপুরে বুধবার সকাল ১১টা হতে দেশের স্বণাম ধন্য জাতীয় দৈনিক আমার সংবাদ এর অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিল। সকালে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাবেড়িয়ে কাছারি মোড় হয়ে জেলা তথ্য কার্যালয় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা তথ্য অফিস চত্ত্বরে দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতনিধি মফস্বল প্রবীণ সাংবাদিক এম এ কারী’র সভাপতিত্বে ও সাংবাদিক এম.এ.হক এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সোহেল মিয়া। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক জি এম হিরু, সাধারণ সম্পাদক মোঃ আতিউর রহমান আতিক, দৈনিক গণকন্ঠের সদর উপজেলা প্রতিনিধি মোঃ আজিজুল হক, সহদেব রায়, সদস্য প্রফেসর কামরুজ্জামান, দৈনিক আজকের প্রতিভার বার্তা সম্পাদক আবদুর রহমান, আরজেএফ এর কেন্দ্রীয় স্থায়ী সদস্য ওয়াহেদুর রহমান, মুক্ত খবর জেলা প্রতিনিধি সুবীর চক্রবর্তী ছোটন, সাংবাদিক আবু ক্ওাছার, কাশি কুমার দাশ ঝন্টু, বেলাল হোসেন রাজু, দিনাজপুর জেলা শাখা’র মহিলা সম্পাদিকা দৈনিক ঘোষনার জেলা প্রতিনিধি মাহমুদা খাতুন প্রমূখ। এছাড়াও আমার সংবাদ খানসামা উপজেলা উপজেলা উপজেলা প্রতিনিধি তফিজ উদ্দিন, পার্বতীপুর উপজেলা প্রতিনিধি শাহাজুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ সামিউল আলমসহ উপজেলা প্রতিনিধি ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ।