কনুইয়ে চোট পেয়েছিলেন কয়েকদিন আগে শেষ হওয়া বিগ ব্যাশ লিগে। ব্যথা বেড়ে যাওয়ায় ডাক্তারের পর্যবেক্ষণে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্তু ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডারকে। দক্ষিণ আফ্রিকায় ২১ ফেব্রুয়ারি থেকে শুরু ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। স্ক্যানে নন-থ্রোয়িং হাতের কনুইয়ের অস্থিসন্ধিতে গুরুতর চোট ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার অস্ত্রোপচার করানো হবে। তাতে আবার মাঠে ফিরতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে ম্যাক্সওয়েলের। তার বদলি হিসেবে দুই সংস্করণের দলে ঢুকেছেন স্ট্যান্ডবাই থাকা ডার্সি শর্ট। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মার্চের শেষ দিকে আইপিএলের শুরুতেও দেখা যাবে না ম্যাক্সওয়েলকে। সম্প্রতি ভারতে ম্যাক্সওয়েলের অভাব ভালোই টের পেয়েছে অস্ট্রেলিয়া। বিবিএলে দুর্দান্ত ফর্মে থাকলেও ওই সফরে ছিলেন উপেক্ষিত। গত বছরের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দিকে মানসিক অসুস্থতায় বিশ্রাম নেন ম্যাক্সওয়েল। তারপর থেকে আর অস্ট্রেলিয়ার জার্সি পরেননি। তবে নির্বিঘেœ খেলেছেন বিবিএলের প্রতিটি ম্যাচ। বিষণœতা কাটিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়ে জায়গা পান দক্ষিণ আফ্রিকা সফরের দলেও। কিন্তু প্রায় দুই মাসের জন্য ছিটকে গেলেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়া তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে। ৭ মার্চ হবে শেষ ওয়ানডে।