বিয়েতে রাজী না হওয়ায় মারধর করে জোরপূবর্ক বিয়ের ঘটনায় স্বামী মামলা করেছে স্ত্রী,শশুড়সহ চারজনের বিরুদ্ধে। মামলায় আসামি করা হয়েছে প্রতারক ঘটক,শশুড় ও শ্যালকেও। মঙ্গলবার বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার ইমামুজ্জামান। চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা ইমামুজ্জামানের দায়ের করা মামলার আসামিরা হলেন তার শশুড় মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের ৭নং ওয়ার্ডের মোঃ সাহাবুদ্দিন,তার ছেলে তারেক,মেয়ে তানিয়া ও ঘটক হাবিবুর রহমান। আদালতে মামলার আরজি থেকে তথ্য অনুযায়ী ২০২০সালের ৯ ফের্রুয়ারী রোববার সকালে ঘটক হাবিবুর রহমান চন্দ্রপাড়া এলাকার ওমর আলী মোল্লার ছেলের জন্য মেয়ে দেখতে আত্মীয় স্বজনকে নিয়ে যায় মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর এলাকায়। ঘটক হাবিবুর রহমান আসল মেয়েকে না দেখাইয়া অন্য মেয়েকে দেখানো হলে ছেলে পক্ষ বিয়েতে অমত জানায় ঘটককে। ঘটক মেয়ে পক্ষককে এ সংবাদ জানাইলে মেয়ের ভাই তারেক একদল সন্ত্রাসী বাহিনী ডেকে এনে ছেলের পক্ষকে জিম্মি করে জীবন নাশের হুমকি দেয়। এমনকি ওই সন্ত্রাসী বাহিনী তাদেরকে একটি কক্ষে আটক করে ছেলের পকেটে থাকা নগদ ১৮হাজার টাকা এবং ছেলের ভাবী মনিকার আক্তারের সাথে থাকা র্স্বণের চেইন ছিনতাই করে নিয়ে যায়।এরপর কাজী ডেকে বিয়ে পিড়িতে বসতে বাধ্য করা হয়। বিয়ের খরচ বাবদ ছেলের পক্ষ থেকে আদায় করা হয়। অস্ত্রের মুখে জিম্মি করে খুন জখমের ভয় দেখিয়ে জোরপূর্বক বিয়ে টাকা ও স্বর্নঅলংকার ছিনতাই করা হয় বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে। উল্লিখিত চারজনের বিরুদ্ধে ১৪৩/৪৪৮/৩৭৯/৩৮০/৩৪২/৩২৩/৫০৬(২)৩৪৮/৩৮৬ দন্ডবিধি আইনের ধারায় মামলা দায়ের করেন বাদী ইমামুজ্জামান।