বরিশালের বাবুগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক খালে পড়ে যাওয়ায় বরিশাল-বানারীপাড়া সড়কে যানচলাচল বন্ধ থাকায় জনগনের দূর্ভোগে পড়েছে। গত মঙ্গলবার ভোর রাতে এ র্দূঘটনা ঘটলে সড়ক ও জনপথ বিভাগ এখন খাল থেকে ট্রাকটি উদ্ধার করতে পারেনি। বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে সড়ক ও জনপথ বিভাগ উদ্ধার কাজে কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে জনগসাধরনের পারাপারে জন্য স্থানীয়রা তৎড়িত গতিতে একটি সাঁকো তৈরি করে জনপ্রতি ৫টাকা আদায় করায় চিত্র দেখা গেছে আর তাতে ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীরা। সাঁকো নির্মান করে টাকা আদায় বিষয় স্থানীয় স্ব-মিল মালিক মোঃ মুক্তাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন স্থানীয় জনপ্রতিনিধিরা তার কাছ থেকে কাঠ দিতে বলায় তিনি ৪০ হাজার টাকার কাঠ দিয়েছেন। কাঠের দাম না দেয়ায় তিনি জনপ্রতি ৫টাকা আদায়ের সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, সেতুটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এস,এসসি পরীক্ষার্থীসহ এলাকার মানুষের পারাপারের জন্য সাঁকো নির্মান করে টাকা আদায় করা যাবে না। তিনি আরো বলেন সাঁকো নির্মান ব্যয়ের টাকা উপজেলা পরিষদ বহন করবে। বাবুগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান বলেন, ভেঙে পড়া সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। জনগনের চলাচলের জন্য স্থানীয়দের উদ্যোগে সাঁকো নির্মান করে টাকা নেয়া আদায় করলে তিনি তা বন্ধ করে দেয়া হয়েছে। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাপশ কুমার পাল বলেন, ট্রাকটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।