তালা উপজেলা কৃষকলীগের নব্য সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেলেন সাংবাদিক ও বিশিষ্ঠ কন্ঠশিল্পী কৃষক পরিবারের সত্নান ইন্দ্রজিৎ কুমার সাধু। গত ২৯.১২.২০১৯ তারিখে জেলা কৃষকলীগের বর্ধিত সভায় তালা উপজেলা কৃষকলীগের পুরাতন আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে পুনরায় মুক্তিযোদ্ধা ময়নুল ইসলামকে আহ্বায়ক শংকর কুমার দাশকে যুগ্ম আহ্বায়ক ও ইন্দ্রজিৎ কুমার সাধুকে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিগত দিনে তালা উপজেলা আওয়ামী লীগ ও কৃষকলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকা-ে ইন্দ্রজিৎ সাধুর অংশগ্রহণ ও ভুমিকা সবার নজরে আসে। তিনি একাধারে সাংবাদিক ও সংগীত শিল্পী হওয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারন মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছেন। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট তালা উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক ও সুরতীর্থ একাডেমির পাটকেলঘাটার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে মতামত প্রকাশ করে তিনি বলেন বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আদর্শ ও লক্ষ্যকে বাস্তবায়ন করতে তালা উপজেলার রাজপথে সকল রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে লড়াই চালিয়ে যাবেন।