গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন বাকেরগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ আমিনুল ইসলাম খান টিপু। গতকাল ১১ ফেব্রুয়ারি রাষ্টপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। এর আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। উপজেলার গারুড়িয়া ইউনিয়নের আরেক কৃতি সন্তান ৮০'র দশকের তুখোর ছাত্রনেতা বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক জি এস মোঃ শহিদুল ইসলাম শহিদ খাঁনের ছোট ভাই হলেন মোঃ আমিনুল ইসলাম খাঁন টিপু।